ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা:–অর্ধ নগ্ন অবস্থায় ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধুর দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায়। জানা গেছে, এদিন দুপুর নাগাদ ওই গৃহবধূ নিজেদের জমি দেখতে এসেছিল। ঠিক তারপর থেকেই সে নিখোঁজ থাকে। এরপরই গ্রামের কয়েকজন নিজেদের ভুটটা খেতে চাষ করতে যাওয়ার সময় জমির একদম গভীরে অর্ধনগ্ন অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই ঘটনার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়তা দাদাকে বিষয়টি ফোন মারফত জানালে তার দাদা ঘটনাস্থলে আসে। মহিলার দাদা বলেন , গত ৩ দিন আগে আমার বোন বাবার অসুস্থতার খবর পেয়ে দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসে। আজ দুপুর নাগাদ বোন মাঠের জমি দেখতে এসেছিল। কিন্তু আর বাড়ি ফেরেনি। একজন গ্রামবাসী আমাকে ফোনে বিষয়টি জানালে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। তার দাদা আরও দাবি করেন, তার বোনের গলায় ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। পাশাপাশি তাকে যৌন নির্যাতন করেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। এদিকে বৈষ্ণবনগর থানার পুলিশের কাছে ঘটনার খবর গেলে পুলিশ তরিঘরি ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি বৈষ্ণবনগর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *