রবিবার বিকেল নাগাদ নদীয়ার করিমপুর থানার মহিষ বাথানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ টি বাড়ি,সাহায্যের আর্তি সর্বশান্ত গ্রামবাসীদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রবিবার বিকেল নাগাদ নদীয়ার করিমপুর থানার মহিষ বাথানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ টি বাড়ি,সাহায্যের আর্তি সর্বশান্ত গ্রামবাসীদের। আগুনে ভস্মীভূত হয়ে গেল গ্রামের প্রায় সাতটি বাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ড রহমতপুর গ্রাম পঞ্চায়েতের মহিষবাথান এলাকায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। করিমপুর দুই নম্বর ব্লক প্রশাসনের তরফে সর্বশান্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত লালন সেখ বলেন,আমার এগারোটি ছাগল মরেছে ঘরে ভিতরে রাখা ছিল লক্ষাদিক টাকা বাড়ির ভিটে জমি কেনার জন্য রাখা ছিল, দরকারি বিভিন্ন কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে সর্বস্ব হারিয়ে কোলের শিশুকে নিয়ে পথে আশ্রয় নিয়েছেন পরিবারের সদস্যরা “আমার আর কিছুই নেই। সরকার না দেখলে কোথায় যাব।”তবে সূত্রের খবর ক্ষতিগ্রস্ত পরিবারবর্গকে ইতিমধ্যে খাবার ও ত্রিপল দেওয়া হয়েছে রহমতপুর গ্রাম পঞ্চায়েত থেকে। অন্যদিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *