অল্পের জন্য প্রাণ রক্ষা সুকান্ত মজুমদার, পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  জানা যায় রবিবার বিকেলে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর জাতীয় সড়কের উপর দিয়ে ধুবুলিয়ায় একটি দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, পথে একটি বাস তাকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ চেপে দেয়, তার ফলে কন ভয়ের মধ্যে থাকা সুকান্ত মজুমদারের গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, পাশাপাশি তারও কিছুটা আঘাত লাগে। অন্যদিকে ডাইভার কে অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ক্ষতিগ্রস্ত গাড়িটি সেখানেই পড়ে থাকে মেরামতির জন্য। দলের জরুরী সভা থাকার কারণে সুকান্ত মজুমদার যখম অবস্থাতেই রওনা দেন ধুবুলিয়ার উদ্দেশ্যে, অন্যদিকে ঘটনাস্থলে এসে পৌঁছান রানাঘাট জেলা পুলিশ সহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের আধিকারিক। যদিও তার আগেই বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব পৌঁছান সেখানে। এবং তাদের তৎপরতাতেই দুর্ঘটনাস্থলে থাকা গাড়ি এবং সুকান্ত মজুমদারকে সভাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেন তারা। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই পথ দুর্ঘটনার কারণে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *