নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দিনের পর দিন লটারি কাটার নেশা, কিন্তু লটারিতে টাকা না পাওয়ায় মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নদিয়ার ফুলিয়া বাসস্ট্যান্ড পাড়া এলাকার ৬১ বছর বয়সী তাঁত শ্রমিক রঞ্জন বসাক। মৃত ব্যক্তির ছেলে সঞ্জয় বসাকের দাবি, গতকাল রাতে হঠাৎই তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খানিকটা বাদেই দেখে বাড়ির পাশেই একটি চালার নিচে তার বাবা ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, যদিও চিকিৎসাকেরা মৃত বলে ঘোষণা করে। ছেলে সঞ্জয় বসাক জানান, তার বাবা দীর্ঘদিন ধরে লটারি কাটায় অভ্যস্ত ছিল। একবারই শুধু লটারির টাকা পেয়েছিল, আর তারপর থেকে আরও লটারি কাটার নেশা বেড়ে যায়, কিন্তু বারে বার বঞ্চিত হয় বাবা। যদিও টাকা না পেয়ে মানসিক অবসাদের শিকার হয়ে পরে সে। এই আত্মহত্যার পেছনে লটারি কাটার নেশা বলে দাবি করছেন ছেলে সঞ্জয়। সোমবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। অন্যদিকে ব্যক্তির আকস্মিক মৃত্যুর ঘটনায় হতভাগ গোটা পরিবার।
গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নদিয়ার ফুলিয়া বাসস্ট্যান্ড পাড়া এলাকার ৬১ বছর বয়সী তাঁত শ্রমিক রঞ্জন বসাক।












Leave a Reply