জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার বিকেলে জনগর্জন সভার প্রস্তুতি জটেশ্বরে। জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভার আয়োজন করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সারা রাজ্য জুড়ে নির্বাচনী ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারই প্রস্তুতি হিসেবে জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *