নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় সড়কে আবারো ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহি বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক বাস যাত্রী সহ এক শিশু। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। ঘটনাটি সোমবার দুপুরে নদীয়ার শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাস জাতীয় সড়কের। স্থানীয়দের দাবি বাসটি রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক তখনই একটি লরি সামনাসামনি এসে ধাক্কা মারে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি। যদিও ঘাতক লরিটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ছুটে আসে স্থানীয়রা, তারই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। তবে স্থানীয়দের দাবি নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। স্বভাবতই আবারো জাতীয় সড়কের দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জাতীয় সড়কে আবারো ভয়াবহ দুর্ঘটনা।












Leave a Reply