ঝাড়ু হাতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী তথা ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। আজ সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। মালদা শহরের ফোয়ারা মোড়ে প্রথমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন। এরপর ঝাড়ু হাতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী তথা ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।
এরপর সেখান থেকে বেরিয়ে
বল বল সবে শত বিনা বেনু রবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র সংগীত এইভাবে নিজের মুখে গেয়ে দেওয়াল লিখুন শুরু করেন। সোমবার সকালে ইংরেজবাজার শহরের তিন নম্বর ওয়ার্ড মালঞ্চপল্লী এলাকায় এই দেওয়াল লিখন কর্মসূচি হয়। সাথে ছিল দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক দলীয় নেতা নেত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *