বৃহস্পতিবার ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ওই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জনগর্জন সভাকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো ফালাকাটা ব্লকের পাঁচমাইল গোপ্পু মেমোরিয়াল হাইস্কুল ময়দানে। বৃহস্পতিবার ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ওই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জানা গিয়েছে, আগামী ১০ই মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে জনগর্জন সভার আয়োজন করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সারা রাজ্য জুড়ে নির্বাচনী ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এদিন ওই প্রস্তুতি সভায় ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিনের ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস, ফালাকাটা গ্রামীন ব্লক আইএনটিটিইউসি সভাপতি আনন্দ খাড়িয়া, ফালাকাটা গ্রামীন ব্লক যুব তৃণমূল ব্লক সভাপতি তাপস বর্মন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *