শুক্রবার রাত ৮টা নাগাদ জটেশ্বর শিব মন্দিরে জল ঢালার শুভ সূচনা হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:— শিব চতুর্দশী উপলক্ষে ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে জল ঢালার শুভ সূচনা হল শুক্রবার রাত ৮টা নাগাদ। শিবরাত্রি উপলক্ষে ফালাকাটা ব্লকের জটেশ্বরে চলবে জমজমাট মেলা। জানা গিয়েছে, দূর-দূরান্ত থেকে বহু ভক্তরা জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালেন। বিভিন্ন প্রান্তের থেকে লক্ষাধিক ভক্ত শিবরাত্রি উপলক্ষে মন্দিরে উপস্থিত হন। বহু বছর ধরেই শিব চতুর্দশী উপলক্ষে জটেশ্বরে অনুষ্ঠিত হয় জমজমাট মেলা। এদিন জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল বলেন,”আজ আমাদের শিব চতুর্দশী শুরু হল। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে নদীর জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হল। খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *