রবিবার সকালে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বড়ো লাইনে আনন্দ খাড়িয়ার বাস ভবনে গিয়ে সম্বর্ধনা প্রদান করে টি সি বি এস ইউ তাসাটি চা বাগান কমিটি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা গ্রামীণ ব্লক আই এন টি টি ইউ সির নব নির্বাচিত ব্লক সভাপতি আনন্দ খাড়িয়াকে সম্বর্ধনা প্রদান করা হলো। রবিবার সকালে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বড়ো লাইনে আনন্দ খাড়িয়ার বাস ভবনে গিয়ে সম্বর্ধনা প্রদান করে টি সি বি এস ইউ তাসাটি চা বাগান কমিটি। এদিন ওই সংগঠনের পক্ষ থেকে ফালাকাটা গ্রামীণ ব্লক আই এন টি টি ইউ সি-র নব নির্বাচিত ব্লক সভাপতিকে ফুলের তোড়া, উত্তরীয় পড়িয়ে ও মিষ্টি মুখ করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *