নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভোট এলে প্রতিশ্রুতি মিললেও দীর্ঘ ৫০ বছর ধরে নিজেদের দুর্ঘটনা থেকে বাঁচাতে বাসের রেল গেট তৈরি করে নিজেরাই পাহারা দেয়। একাধিকবার বলেও তৈরি হয়নি রেল গেট। ফলস্বরূপ ঘটেছে অনেক দুর্ঘটনা। নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হল্ট স্টেশনের ঢিলচড়া দূরত্বে রয়েছে বাসের রেলগেট। এই রেল লাইন দিয়ে প্রায় দিনে কয়েক হাজার মানুষ পারাপার হয়। শুধু তাই নয়, একাধিক স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রীরা এই
রেললাইন দিয়েই পারাপার হয়। সেখানে কোন রেলগেট না থাকার কারণে এর আগে ঘটেছে একাধিক দুর্ঘটনা। রেল দপ্তরকে একাধিক বার জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে ৫০ বছর ধরে নিজেরাই একটি বাসের রেলগেট তৈরি করেছে। রেল আসার সময় হলে ওই বাস নামিয়ে দেওয়া হয়। আর এই কাজের জন্য স্থানীয়রা কয়েকজনকে রেখেছে এবং তাদের নিজেরাই টাকা তুলে মাইনে দেন। ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসেন এবং প্রতিশ্রুতি দেন যেভাবেই হোক তারা রেল দপ্তরকে জানিয়ে রেল দপ্তরের অধীনে একটি রেলগেট তৈরি করবেন। এভাবেই বহু ভোট এসেছে আর গিয়েছে কিন্তু রেলগেট আর তৈরি হয়নি।
বাইট 1, পরিমল বালা, স্থানীয় বাসিন্দা
২, অমিয় মন্ডল, স্থানীয় বাসিন্দা












Leave a Reply