দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সাথে একাধিক বৈঠকের পাশাপাশি এলাকার সাধারন মানুষের সাথে জনসংযোগ সারলেন বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- তৃতীয় বারের জন্য মোদী সরকারকে ক্ষমতায় নিয়ে আসার লক্ষে রাজ্যের অনান্য কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারের পাশাপাশি নিজের বালুরঘাট আসনটি ফের নিজের দখলে রাখতে দলের প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষনার সাথে সাথে ঝাপিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

আজ রবিবাসরীয় সকাল থেকেই তিনি তার সংসদীয় ক্ষেত্র কুমারগঞ্জ ও তপন বিধানসভার বেশ কিছু অঞ্চলের দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সাথে একাধিক বৈঠকের পাশাপাশি এলাকার সাধারন মানুষের সাথে জনসংযোগ সারলেন বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার।

এদিকে এই আসনে এবার এখনও পর্যন্ত ঘোষিত চতুর্মুখী লড়াই হতে চলেছে। বিজেপির সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লড়াইয়ে রয়েছে তৃনমুল, বাম, ও এস ইউ সি আই।এছাড়াও গুঞ্জন কুড়মি সমাজের তরফেও হয়তো এই কেন্দ্রে প্রার্থী দেওয়া হলেও হতে পারে।
রাজ্যের দ্বীতিয় দফায় ২৬ এপ্রিল এই কেন্দ্রে ভোট। জেলায় প্রায় ১৫ লক্ষের উপরে ভোটার তাদের ভোটদান করে এই কেন্দ্রে কোন দলের প্রার্থীর কপালে জয়ের টিকা পড়িয়ে দেন সেটাই এখন দেখার।

তবে ভোটে জেতার ব্যাপারে কোন খামতি রাখতে নারাজ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।তাই আগের বারের চেয়েও বড় ব্যবধানে জিতে এই কেন্দ্রটি ফের মোদীজিকে উপহার দিতে তিনি সকাল থেকে রাত্রি অবদ্ধি তার সংসদীয় ক্ষেত্র প্রচার অভিযানে ঝাপিয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *