রবিবার রাত্রে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহার এলাকায় বিস্ফোরণে আহত ৩ শিশু, কি থেকে বিস্ফোরণ তদন্তে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ-  দক্ষিণ দিনাজপুরের বাসুরিয়াতে বিস্ফোরণে আহত ৩ শিশু। কি থেকে বিস্ফোরণ তদন্তে পুলিশ। জানা গেছে রবিবার রাত্রে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহার এলাকায় ৩ জন শিশু যথাক্রমে সৌমজিৎ দত্ত, দেবজিৎ দত্ত, পাপাই দত্ত খেলা করছিল। সেই সময় ব্যাটারি জাতীয় কোন কিছুতে বিস্ফোরণ হয় বলে প্রাথমিক খবর। ঘটনাস্থলে ধোঁয়াও দেখা গেছে বক্তব্য স্থানী য় বাসিন্দাদের। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ঐ ৩ জন শিশুকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্ত্তি করে। আহত শিশুদের মধ্যে একজনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় একজন শিশুকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। বর্তমানে ২ জন শিশু গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *