নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- প্রচারের বেরিয়ে জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালি পুজো দিলেন বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। চাইলেন প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর সুমতি। বরাবরই পুজো-আচ্চাই বিশ্বাস রাখেন বিপ্লব বাবু। বিধানসভা ভোট কিংবা শুভ কাজে বিপ্লব বাবুকে প্রতিবার পুজো-আচ্চা দিতে দেখা গিয়েছে। নিজের ধর্মের পাশাপাশি তাকে অন্য ধর্মেও অনুরাগ দেখাতে দেখা যায়। এবারও প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন।
বুধবার সকালে তপনের চণ্ডীপুর এলাকায় রাধা-গোবিন্দর মন্দিরে পুজো দিয়ে বাংলার অধিকার যাত্রা শুরু করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বাংলা-বিরোধী বিজেপির অবিচারের বিরুদ্ধে সরব হন তিনি। এদিন দ্বীপখণ্ড অঞ্চলের দাড়ালহাট এলাকায় একটি বিরাট ব়্যালিতে অংশগ্রহণ করেন বিপ্লব মিত্র। সেই কর্মসূচিতে দলের শত শত কর্মী, সমর্থক এবং স্থানীয় বাসিন্দা যোগ দেন। তাঁরা সকলেই সমবেতভাবে তৃণমূল কংগ্রেসের ডাকা জমিদারের বিসর্জন কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন। ব়্যালির পর চায়ের আড্ডায় যোগ দেন তৃণমূল প্রার্থী। সেখানে তাঁর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সরাসরি কথা হয়।
বাংলা-বিরোধী জমিদার বিজেপির হাত থেকে বাংলাকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেস প্রার্থী জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন – স্লোগান প্রদর্শনকারী একটি বিশেষ গাড়ির উদ্বোধন করেন। যা বাংলা-বিরোধীদের উৎখাতের ডাক দেওয়া বাংলার মানুষের সম্মিলিত গর্জনের প্রতীক। এই গাড়িতে সেইসমস্ত ভিডিও প্রদর্শনের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে বাংলা-বিরোধী, নারীবিদ্বেষী বিজেপির বাংলার মানুষের উপর করা অত্যাচারের প্রমাণ পেশ করা হবে। একইসঙ্গে, এই ভিডিওর মাধ্যমে বাংলার লক্ষ্যও তুলে ধরা হচ্ছে।
ঐতিহ্যবাহী বোল্লা কালি পুজো দিলেন বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।












Leave a Reply