তৃণমূলের পোস্টার ছেঁড়া ঘিরে চাঞ্চল্য।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় তৃণমূলের পোস্টার ছেঁড়া অভিযোগ উঠল, এমনকি পার্টি অফিসের সামনে দুটি তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে লাগানো পোস্টার ছেড়া হয়েছে। শুধু ১৮ নম্বর ওয়ার্ড নয় ৩ নম্বর ওয়ার্ডেও দলীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়। এদিন বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগের তির তৃণমূলের। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলছে জেলা তৃণমূল। এদিকে অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার পুলিশ। যদিও টাউন বিজেপি তরফে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *