নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঈদের বাজার করে ফেরার পথে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবার। প্রথমে বোমাবাজি পরে খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলে এলোপাতাড়ি কোপ দুষ্কৃতীদের। ধারালো অস্ত্রের আঘাতে মৃত পঞ্চায়েত সদস্যার স্বামী। আশঙ্কাজনক আরো কয়েকজন। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের ঘুর্নি এলাকায়। অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যানা যায় রাত ন’টা নাগাদ হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সাগিরা বিবি এবং তার স্বামী জাহিদুল শেখ তার পরিবার এবং কয়েকজন প্রতিবেশীকে নিয়ে ঈদের বাজার করে বাড়ি ফিরছিল। এরপর ঘূর্ণি গ্রামে পৌঁছাতেই হঠাৎ তাদের লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। এরপর তারা সামনে কিছুটা এগিয়ে যেতে দেখে একটি খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলা রয়েছে। এরপরই আচমকা জনা দশেক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পঞ্চায়েত সদস্য সাগিরা বিবি গুরুতর যখম হয় অস্ত্রের কোপে। জাহিদুল শেখ তাকেও রক্তাক্ত অবস্থায় নাকাশিপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এ বিষয়ে মৃত জাহিদুল শেখের ভাইপো বাসির শেখ বলেন, আমরা খবর পাই আমার কাকা এবং তার পরিবারকে নিয়ে যখন ঈদের বাজার করে বেতোয়া থেকে বাড়ি ফিরছিল ঠিক তখনই তাদেরকে রাস্তা আটকানো হয় এবং বোমাবাজি করা হয়। পরবর্তীকালে এলোপাথারি কোপায় দুষ্কৃতীরা। তবে কি কারণে এ ঘটনা ঘটালো তা সম্পর্কে কিছুই বলতে পারছেন না তিনি।
খবর পেয়ে ঘটনাস্তলে আসে নাকাশিপাড়া বিশাল পুলিশ বাহিনী। পরিবারের সাথে কথা বলে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনা এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অন্যদিকে লোকসভা ভোটের আগে এই খুনের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ।
নদীয়ার নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের ঘুর্নি এলাকায় আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবার, অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।












Leave a Reply