পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএমের মনোনীত প্রার্থী সুকূতি ঘোষাল ভোট প্রচার সারলেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে।
বৃহস্পতিবার প্রথমে ভাগরা মূলগ্রাম অঞ্চলে বসন্তপুর গ্রাম হয়ে মূলগ্রাম, ভাদাই, সিজনা গ্রামে জনসংযোগ সেরে চলে যান কুসুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুসুমগ্রামের বাজারে, সেখানে জনসংযোগ সেড়ে প্রার্থী চলে যান মামুদপুর এক নম্বর, দুই নম্বর অঞ্চলের রাইগ্রাম, মিরগাহর ,মামুদপুর সহ বিভিন্ন গ্রামে জনসংযোগ সেড়ে কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামে জনসংযোগ কর্মসূচি করে দুপুরে খাওয়ার পর সকল কর্মীদের সঙ্গে নিয়ে কুসুমগ্রাম বাজার হয়ে পিপলন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম যেমন কুলে, জামনা, লস্করপুর গ্রামের সঙ্গে জনসংযোগ সেড়ে পিপলন গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের সঙ্গে জন সংযোগ করেন তারপর বর্ধমান ফিরে যান সিপিআইএম প্রার্থী।












Leave a Reply