পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে সকাল থেকেই বিশৃঙ্খলা শুরু হয়ে ছিল পূর্ব মেদিনীপুরে,শিক্ষকদের অনশন মঞ্চে হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। অনশন মঞ্চে বিজেপির হামলায় ২ শিক্ষিক জখম হন,পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে। বিজেপির অভিযোগ ছিল শিক্ষকরা অনশন মঞ্চ থেকে তাদের উদ্দেশ্য করে চোর স্লোগান তোলেন। অপর দিকে শিক্ষকদের দাবি বিজেপি ইচ্ছাকৃত গন্ডগোল করেছে, সব শেষে তমলুকের ডিএম অফিসে অভিজিৎ গাঙ্গুলি মনোনয়ন জমা করেন বিকেল ৩ তা নাগাদ। অপর দিকে তমলুকের হাসপাতাল মোড়ে অনশন মঞ্চে হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শিক্ষকরা।
প্রতিবাদে রাস্তা অবরোধে নামলেন শিক্ষকরা।











Leave a Reply