রবিবাসরীয় ভোট প্রচারে ঝড় তুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা, মালদা ৫ মে :—- নির্বাচনী প্রচারের শেষ দিনের রবিবাসরীয় ভোট প্রচারে ঝড় তুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত মঙ্গলবাড়ী পালপাড়া ধান হাটি থেকে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে সাথে নিয়ে পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও সঙ্গে ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ পুরাতন মালদা শহর এবং গ্রামীণ বিজেপি নেতৃত্ব সহ আরো অন্যান্যরা। এই পদযাত্রাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এই পদযাত্রায় কয়েকশো বিজেপি কর্মী অংশ নেয় এবং সুসজ্জিত পদযাত্রায় ঢাকঢোল, ব্যান্ড পার্টি সহ বিজেপি কর্মীরা এই পদযাত্রায় গোটা মঙ্গলবাড়ী শহর পরিক্রমা করে মঙ্গলবাড়ী সদরঘাটে পদযাত্রাটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *