নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার নবদ্বীপ পৌরসভার দেয়ারাপাড়া গঙ্গার ঘাটে। তলিয়ে যাওয়া ঐ ছাত্রের নাম অয়ন রায়,বয়স ১৮। তার বাড়ি তেঘরিপাড়া কপালিপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানতে পারা যায়,ওই ছাত্র প্রতিদিনের মতো এদিন ফুটবল খেলতে কর্ম মন্দির মাঠে আসে । খেলা শেষ করে গঙ্গায় স্নান করতে নামে। সেইসময় কোনও ভাবে গঙ্গায় তলিয়ে যায় ওই ছাত্র । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। দুপুরে ডুবুরি ও স্প্রিড বোর্ট নামিয়েও ওই ছাত্রের কোনও রকম খোঁজ পাওয়া যায়নি। ঘটনার জেরে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
বাইট 1, অমিত নিয়োগী , বিপর্যয় মোকাবেলা দপ্তরে কর্মী
২, বুদ্ধেশ্বর রায়, এলাকা বাসী











Leave a Reply