নিজস্ব সংবাদদাতা, মালদা—৭ই মে মালদার দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলেছে বাম কংগ্রেস জোট প্রার্থীও।হুটখোলা গাড়িতে করে এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী মোস্তাক আলম। রতুয়া দুই ব্লকের মাদিয়া ঘাট এলাকা থেকে শনিবার কাঠফাটা রোদ্রের মধ্যেই ভোট প্রচার শুরু হয়।এই প্রচার বরকল স্ট্যান্ড হয়ে আরাইডাঙ্গা, পরানপুর সম্বলপুর ও পীরগঞ্জ অঞ্চল পরিক্রমা করবে। প্রার্থীর স্বয়ং দলের নেতাকর্মীদের সাথে নিয়ে গোটা এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার বার্তা রাখছেন।পাশাপাশি বাম সমর্থিত কংগ্রেস মনোনীত প্রার্থী মোস্তাক আলমকে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন বাম কংগ্রেস নেতৃত্বরা।
প্রার্থী মোস্তাক আলম জানান, সাধারণ মানুষের উৎসাহ সকলেই দেখতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর মোদির এডি সিবিআই ইনকাম ট্যাক্স মানুষের রায় আটকাতে পারবেনা। অভূতপূর্ব মানুষ সাড়া দিচ্ছে আর ধর্মনিরপেক্ষর পক্ষেই মানুষ উত্তর মালদায় রায় দেবে।











Leave a Reply