জেলার প্রথম স্থানাধিকারী নন্দন মাহাতো সহ অন্যান্য কৃতি দের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হিলি ব্লক তথা জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে তাক লাগালেন হিলি ব্লকের গ্রামীন এলাকার বাসিন্দা নন্দন মাহাতো। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ মধ্যে ৪৮৫ পেয়ে জেলায় প্রথম তথা রাজ্যে দ্বাদশ স্থান অধিকার করে নন্দন মাহাতো। বাড়ি হিলি ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় । সে স্থানীয় মুরালিপুর
সোনাউল্লা হাই স্কুলে পড়াশোনা করতো।
তারই ফলাফলে গর্বিত গোটা হিলি ব্লক তথা জেলাবাসী।
এই কৃতি ছাত্রসহ
ব্লকের অন্যান্য কৃতি ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ালো স্থানীয় ডাঙ্গাপাড়া সমাজ কল্যাণ সমিতি। আজ তারা ব্লকের সমস্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মেমেন্টো, ফুলের বুকে, শংসাপত্র সহ এককালীন স্টাইপেন প্রদান করা হয়। যাতে তারা আগামীতে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে উৎসাহ বোধ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *