বিজেপি কর্মীর উপর হামলা তৃণমূলের,উত্তেজনার পরিস্থিতি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে বিজেপি কর্মীর উপর হামলা তৃণমূলের,অভিযোগ বিজেপির। ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামের মধুসূদন রানা বিজেপির কর্মী আহত। বিজেপির অভিযোগ বুধবার রাতে বাড়িতে ঢুকে মনোরঞ্জন হাজরার নেতৃত্বে তার ওপর মারধর করে হামলা চালায় তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপির । হামলা চালানো হয় পরিবারের উপর। মধুসূদন গুরুতর ভাবে আহত হয়েছ। এই ঘটনায় বাকচায় ফের উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় । অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ স্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ অন্তত দ্বন্দ্বের ফলেই এই ঘটনা, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, পাশাপাশি এলাকায় দহলদারিতে কর্মরত পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *