মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-এক ষাটউর্ধ মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার মানিকচকের মথুরাপুর তিনটোলিয়া এলাকায়।জানা গেছে মৃত মহিলার নাম সনোতী মন্ডল।বয়স আনুমানিক ৬৩ বছর। ঘটনা সম্পর্কে আরো জানা গেছে বিগত কয়েক বছর আগে ওই মহিলার স্বামী মারা যায় বলে খবর।তারপর থেকে মানসিক অবসাদে ভুগ ছিলেন বৃদ্ধা মহিলাটি।বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও কোন উপকার হয়নি বলে জানা যায়।বৃহস্পতিবার সকাল নাগাদ ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *