নিজস্ব সংবাদদাতা, দেবাশীষ পাল, মালদা, ৭ জুলাই:-
মালদহের গাজোলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথের কার্নিভাল অনুষ্ঠিত হল। অংশ নেয় গাজোল বিভিন্ন এলাকার ৯টি সুসজ্জিত রথ। সেখানে জগন্নাথ এবং বলরাম দেব,সুভদ্রা দেবী বিরাজ করেন। তাঁরা বিভিন্ন এলাকা ঘুরে বিদ্রোহী মোড়ে আসেন।সেখান থেকে হাসপাতাল মোড় হয়ে মাসির বাড়ি রওনা দেয়। রাস্তার দুপথে হাজার হাজার ভক্তদের ঢল উপচে পড়ে। হিন্দু ধর্মাবলীয় বাঙালির বারো মাসে ১৩ পর্ব তার মধ্যে রথ উৎসব অন্যতম উৎসব। এই রথ উৎসবে গাজোল
বাসী মেতে ওঠেন ব্যাপকভাবে ।এ বছরও ব্যাপক উৎসবের মধ্য দিয়ে গাজোলের বিভিন্ন জায়গায় রথ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ।সকাল থেকে নানা ধরনের ভক্তিমূলক গান সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অন্যতম সম্পাদক বিধান চন্দ্র রায় সহ অন্যান্যরা।
ব্যাপক উৎসবের মধ্য দিয়ে গাজোলের বিভিন্ন জায়গায় রথ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।












Leave a Reply