জটেশ্বরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা পালিত হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মহা ধুমধামে রথযাত্রা উৎসব পালিত হল জটেশ্বরে।এবারও রথযাত্রায় মেতেছে ফালাকাটা ব্লকের জটেশ্বরবাসী। রবিবার ফালাকাটার জটেশ্বরের উদ্দীপনার মধ্যে চলছে রথযাত্রা। এদিন রথ যাত্রাকে কেন্দ্র করে জটেশ্বর বাজার এলাকায় বসে রথের মেলা।জানা গিয়েছে, জটেশ্বরের রথযাত্রা ঘিরে প্রতিবছর ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত রথের দড়ি টানতে হাজির হন। রথযাত্রা ঘিরে জমে ওঠে মেলাও। জটেশ্বরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *