অবৈধ ভাবে পার্কিং মালদা নালাগোড়া রাজ্য সড়কে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-–অবৈধ ভাবে পার্কিং মালদা নালাগোড়া রাজ্য সড়কের বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়।নেতাজি মোড় থেকে পাকুয়াহাট পেট্রোল পাম্প পর্যন্ত বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের উপরে টোটো অটো সহ বাইক পার্কিং করে রাখা হচ্ছে যার ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বাস ও বিভিন্ন গাড়ি চালকেরা।এ বিষয়ে বাস চালকরা জানান মালদা নালাগোলা রাজ্য সরকার পাকুয়াহাট এলাকায় রাস্তার উপরে অবৈধভাবে টোটো অটো পার্কিং করে যাত্রী তোলা হচ্ছে যেকোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘুরতে পারে বিভিন্ন সময় বাস নিয়ে পাকুয়াহাট এলাকায় বাসস্ট্যান্ডে সময় লাগছে। প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বাস চালকেরা যানজট মুক্ত করার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করা হোক। এ বিষয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি টুডু জানান অবৈধ পার্কিং নিয়ে আগে বামনগোলা বিডিও বামনগোলা থানার আইসি সাথে আলোচনা করা হয়েছ।খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

বাইটঃ- পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান
বাইটঃ- বাস চালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *