মঙ্গলবার তারা জালালপুর চৌরঙ্গি মোড়ে পানীয় জলের দাবীতে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাল মানুষ।

নিজস্ব সংবাদদাতা,  মালদা—-পানীয় জলের দাবীতে পথ অবরোধ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার চাঁচল-২নং ব্লকের জালালপুর অঞ্চলের তিনটি গ্রামের মানুষ। মঙ্গলবার তারা জালালপুর চৌরঙ্গি মোড়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। পথ অবরোধ, বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, চাঁচল-২নং ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের জালালপুর, হজরতপুর ও রামকৃষ্ণপুর এলাকায় গত ৮দিন ধরে পিএইচ.ই-এর জল আসছে না। গ্রামের বেশ কয়েকজনের বাড়িতে সরকারি সাব মাশিবল পাম্প থাকলেও, তা বাড়ি মালিকরাই দখল কোরে আছেন। গ্রামবাসীদের জল দিচ্ছে না। তাই পানীয় জলের জন্য গ্রামে হাহাকার পড়ে গেছে। গ্রামে পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে। তাই সংকট মোকাবিলার দাবীতেই আজ তারা আন্দোলন করছেন। গ্রামবাসীরা মিলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *