দু’টি ঘর ভেঙ্গে তছনছ করলো হাতি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দুটি কাঁঠালের লোভে দু’টি ঘর ভেঙ্গে তছনছ করলো হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের দক্ষিণ খয়েরবাড়ি গ্রামের। জানা গিয়েছে, শুক্রবার ভোরে কাঁঠালের গন্ধ পেয়ে একটি হাতি অনিল কুজুরের ঘর লাগোয়া কাঁঠাল গাছটি নাড়াতে থাকে। হাতির ধাক্কায় দুটি পাকা কাঁঠাল মাটিতে না পরে ঘরের চালে পরে যায়। ক্ষিপ্ত হাতি কাঁঠাল দুটি নেবার জন্য দুটি ঘর ভেঙে তছনছ করে গজরাজ। পরে অবশ্য কাঁঠাল দুটি হাতি সাবাড় করে জঙ্গলে ঢুকে পরে। তবে ক্ষতিগ্রস্থ আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন বলে বন দপ্তর সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *