শুক্রবার দুপুরে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চল সংলগ্ন এলাকায় এই মুক্তমঞ্চের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—পুরাতন মালদার মুচিয়াতে একটি নবনির্মিত মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু এবং মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এই মুক্ত মঞ্চ উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার লক্ষ করা যায়।
শুক্রবার দুপুরে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চল সংলগ্ন এলাকায় এই মুক্তমঞ্চের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। জানা গেছে মুচিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই মুক্তমঞ্চের | কারণ এলাকায় কোন অনুষ্ঠান হলে সমস্যায় পরতে হতো, কারণ কোন মুক্তমঞ্চে ছিল না | তাই এলাকাবাসীরা বিধায়ক গোপাল চন্দ্র সাহার কাছে দরবার করেছিলেন। এলাকাবাসীর দাবিকে মান্যতা দিয়ে নিজের বিধায়ক তহবিলের কোটা থেকে চার লক্ষ টাকা ব্যয়ে এই মুক্তমঞ্চ টি নির্মাণ করা হয়।
শুক্রবার দুপুরে উত্তর মালদা কেন্দ্রের সাংসদ এবং মালদা কেন্দ্রের বিধায়ক নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে মুক্তমঞ্চ টির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মুক্ত মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ এবং মালদা কেন্দ্রের বিধায়ক ছাড়া মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পলি দাস, উপ্র প্রধান চিত্তরঞ্জন সরকার জেলা পরিষদ সদস্য ছাড়াও অন্যান্যরা | এই মুক্ত মঞ্চটি এলাকাবাসীকে তুলে দেওয়ার জন্য মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা কে ধন্যবাদ জানান উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *