শনিবার দুপুরে বালুরঘাট শহরে ফের যৌথ ভাবে অভিযান চালাল পুলিশ ও বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৩ জুলাই: শনিবার দুপুরে বালুরঘাট শহরে ফের যৌথ ভাবে অভিযান চালাল পুলিশ ও বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ। এর পাশাপাশি বালুরঘাট শহরে হকার জোন তৈরি করতে বালুরঘাট থানা মোড় ও বালুরঘাট গার্লস স্কুল চত্বর পরিদর্শন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। পাশাপাশি পরিদর্শনে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার পুর প্রধান অশোক কুমার মিত্র, আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা। এদিনের অভিযানে নেমে দুই একজন ব্যবসায়ীর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এমনকি বাকি দোকানদের হাত জোর করে ফুটপাথ দখল না করার অনুরোধ জানান অশোক মিত্র। এদিকে শহরের নানা প্রান্তে ফ্রি পার্কিং জোনের পোস্টার লাগালেন আইসি ও পুর প্রধান।

বাইট- অশোক কুমার মিত্র, চেয়ারম্যান, বালুরঘাট পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *