শুক্রবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি এলাকায় খাঁচা বসানো হলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চিতাবাঘ ধরতে বন দপ্তরের তরফে খাঁচা বসানো হল। শুক্রবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি এলাকায় ওই খাঁচাটি বসানো হয় বন দপ্তরের পক্ষ থেকে। গ্রামবাসীদের দাবি, তাঁরা চিতাবাঘ দেখতে পেয়েছে। তাঁদের দাবি, সন্ধ্যার পরই চিতাবাঘ বাড়িতে ঢুকে ছাগল, মুরগি ইত্যাদি সাবাড় করছে। স্থানীয়রা বন দপ্তরের কাছে খাঁচা বসানোর দাবি জানান। সেই দাবির ভিত্তিতে বন দপ্তরের দলগাঁও রেঞ্জের পক্ষ থেকে এদিন বেংকান্দি এলাকায় খাঁচা বসানো হয়। স্থানীয়রা চাইছেন, দ্রুত যেন বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে চিতাবাঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *