ত্রিমোহিনীতে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত সাত।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সকাল আনুমানিক নটা নাগাদ ত্রিমোহিনী হাসপাতাল মোড় এলাকায় ৫১২ জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় বাস চালকসহ গুরুতর আহত সাতজন জানা যায় এক বৃদ্ধ কে রাস্তা পারাপারের সময় বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হিলি বালুরঘাট রুটের মুক্তা বাস। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বাসের ড্রাইভার পাশাপাশি সাতজন আহত হয়েছেন। আহতদের তৎক্ষণাৎ বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে হাজির হয় হিলি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এসে জড়ো হয় সেই ঘটনাস্থলে এবং সাহায্যে হাত বাড়িয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *