নিজস্ব সংবাদদাতা, মালদা—পঞ্চমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় ছিনতাই এর ঘটনা ঘটলো ইংরেজবাজার শহরের বাগবাড়ি এলাকায়। মালদা শহর থেকে পুজো দেখে বাড়ি ফেরার পথে সোনার চেন ও নগদ টাকা ছিনতাই এর অভিযোগ ইংরেজবাজার থানায়। জানা যায় মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ মালদা শহরে ঠাকুর দেখতে আসেন বাগবাড়ী এলাকার বাসিন্দা তপন মন্ডল। প্রায় রাত্রি সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার পথে বাগবাড়ির কালীমন্দির এলাকায় তাকে এক যুবক রাস্তা আটকে ধরে তার কাছ থেকে গলার চেন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন আসতেই দুষ্কৃতী পালিয়ে যায়। জানা যায় ছিনতাই কারী দুষ্কৃতির নাম সুশান্ত সরকার, ওই এলাকাতেই তার বাড়ি। বুধবার তপন মন্ডল ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়ে দোসির উপযুক্ত শাস্ত্রির দাবি তোলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।
ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় ছিনতাই এর ঘটনা।













Leave a Reply