নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার শুভ উদ্বোধন হয় একাধিক বিগ বাজেট পূজা মন্ডপ গুলোর। দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পুজো গুলোর মধ্যে অন্যতম হিলি বিপ্লবী সংঘ। হিলি বিপ্লবী সংঘ একদম সীমান্ত বর্তি এলাকায় অবস্থিত। জেলা ছাড়িয়ে রাজ্যে নাম রয়েছে হিলি বিপ্লবী সংঘের। এদিন শুভ পঞ্চমীর দিন হিলি বিপ্লবী সংঘের ২০২৪ শারদীয়ার শুভ উদ্বোধন হয়। কিছু দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কেটে পুজোর শুভ উদ্বোধন করেন। তবে এদিন ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে দর্শনার্থীর জন্য পুজো মণ্ডপ খুলে দেওয়া হয়।
দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পুজো গুলোর মধ্যে অন্যতম হিলি বিপ্লবী সংঘ।













Leave a Reply