গাজোলের কদু বাড়ি সংলগ্ন ১২ নং জাতীয় সড়কের উপর রেল ব্রিজ থেকে ট্রেন থেকে ব্রিজের নিচে মুখ থুবড়ে পড়ে মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১6 অক্টোবর:-  মালদার গাজোল কদুবাড়ি সংলগ্ন ১২ নং জাতীয় সড়কের উপর থেকে উদ্ধার এক ব্যাক্তি মৃত্যু দেহ।এলাকাবাসীর অনুমান মঙ্গলবার রাতে বালুরঘাট থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনে রেল ব্রিজের উপর থেকে ট্রেন থেকে পরে গিয়ে দুর্ঘটনায় এক ব্যক্তি পড়ে মৃত্যু হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজোল এলাকায় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দুর্ঘটনা মৃত ব্যক্তি নাম রামায়ন দাস ,বয়স ৬৫ বছর , বাড়ি বামনগোলা ব্লকের পাকুয়াহাট শাললাল পুর এলাকার বাসিন্দা। গাজোলের কদু বাড়ি সংলগ্ন ১২ নং জাতীয় সড়কের উপর রেল ব্রিজ থেকে ট্রেন থেকে ব্রিজের নিচে মুখ থুবড়ে পড়ে যায় । ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত্রি আনুমানিক সাড়ে আটটা নাগাদ বালুরঘাট টু শিয়ালদা গামী গৌড়এক্সপ্রেস ট্রেনে । এরপর গাজোল থানার পুলিশ এসে ওই বেক্তির বডি উদ্ধার করে নিয়ে যায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ।এই ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *