মালদা শহরের ফোয়ারা মোড়ে ডাক্তারদের মানব বন্ধন কর্মসূচিতে অংশ নিলেন বহু সাধারণ মানুষ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—আরজিকরের ঘটনার প্রতিবাদে মালদা শহরের ফোয়ারা মোরে মোমবাতি জ্বালিয়ে জুনিয়ার ডাক্তারদের বিক্ষোভ।মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের ডাকে কোলকাতার ধর্মতলায় চলছে দ্রোহের কার্নিভাল মানব বন্ধন কর্মসূচি। জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে মালদায় দ্রোহের মানব বন্ধন কর্মসূচি পালন করলেন আইএম.এ মালদা শাখার ডাক্তাররা। মালদা শহরের ফোয়ারা মোড়ে ডাক্তারদের মানব বন্ধন কর্মসূচিতে অংশ নিলেন বহু সাধারণ মানুষ। সকলেই একযোগে সোচ্চার হলেন আরজি কর কান্ডে ন্যায় বিচারের দাবীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *