ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে র মানবিক উদ্যগ।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে আবারো মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে। তিনি খবর পান, ফালাকাটার কলেজপাড়া এলাকায় এক অসহায় দুঃস্থ পরিবারের। ওই পরিবারটি রোজগার বলতে দিনমজুরি। জানা গিয়েছে, ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার বাসিন্দা নিয়তি দাস। তাঁর স্বামী মারা গিয়েছে দুই মাস আগে। তারপর থেকেই অথৈ জলে পরে গিয়েছে ওই পরিবারটি। বর্তমানে নিয়তি দেবী ও তাঁর পরিবারে রয়েছেন তিন সন্তান। কিন্তু নিয়তি দেবীও বর্তমানে অসুস্থ। তবুও কোনওরকম দিনমজুরি করে দিন যাপন করেন অসহায় নিয়তিদেবী। একটি ভাঙাচোরা ঘরে বসবাস করেছেন তাঁরা। ঘরে নেই খাবারদাবারও। এই খবর পাওয়া মাত্রই অসহায় ওই পরিবারের পাশে দাঁড়ালেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে। শুক্রবার তিনি ওই পরিবারের সঙ্গে দেখা করেন। পাশাপাশি পরিবারের হাতে খাদ্যদ্রব্য এবং নিয়তি দেবীকে শিলিগুড়িতে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেন। এছাড়াও ভবিষ্যতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রথম নয় দাপুটে এই তৃণমূল নেতা বহুবার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি বহু দুঃস্থ পরিবারের প্রতি বাড়িয়ে দিয়েছেন তাঁর সাহায্যের হাত। এদিকে, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *