গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী, চাঞ্চল্য এলাকায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বঙ্গি এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম পরান দাস।বয়স ৬৫ বছর। তিনি সবজি আড়তে কাজ করতেন বলে জানা গেছে। শুক্রবার আনুমানিক বেলা দুটোর সময় ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দোকান ঘরে দেখতে পায় পাড়া-প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ আসে। ঠিক কি কারনে ওই ব্যক্তি আত্মঘাতী হলেন সে ব্যাপারে প্রতিবেশীরা ধন্ধে রয়েছেন। পুলিশ ঐ মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে পোস্টমর্টেম করার জন্য।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *