শ্লীলতাহানির অভিযোগে ধৃত পঞ্চায়েত সদস্যকে আজ তোলা হলো মালদা জেলা আদালতে।

নিজস্ব সংবাদদাতা, মালদা— শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কংগ্রেস পঞ্চায়েত সদস্য। মালদহের কালিয়াচক থানার বীরনগর- দুই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য কালাম শেখকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত পঞ্চায়েত সদস্যকে আজ তোলা হলো মালদা জেলা আদালতে। কালিয়াচকের ১৬ মাইল এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানির করার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ওই মহিলার বাবা এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে ওই পঞ্চায়েত সদস্যকে। গতকাল রাতে বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত সদস্যকে।যদিও ওই পঞ্চায়েত সদস্য শ্লীলতাহানির করার অভিযোগ মিথ্যে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *