জোর করে অধিক রাত পর্যন্ত শিল্পীদের অশ্লীল নাচ করানোর চেষ্টা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জোর করে অধিক রাত পর্যন্ত শিল্পীদের অশ্লীল নাচ করানোর চেষ্টা। অশ্লীল নাচ করতে না চাইলে শিল্পী দেরকে মারধরের অভিযোগ একটি ক্লাবের পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের ঠেকুয়া বাজার সংলগ্ন এলাকার ঘটনা। ইতিমধ্যে এই ঘটনায় নন্দকুমার থানার পুলিশ দুজন কে গ্রেফতার করেছে। সূত্রে জানা গিয়েছে তিন ঘণ্টা স্টেজে প্রোগ্রামের বুকিং থাকলেও সাড়ে চার ঘন্টা প্রোগ্রাম করানো হয়। অর্থাৎ রাত্রি নটা থেকে দেড়টা পর্যন্ত প্রোগ্রাম করে শিল্পীরা। এরপর মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য করতে জোরাজুরি করা হয়। না শুনলে মারধর চালানো হয়, মারধর করা হয় প্রোগ্রাম অর্গানাইজার সহ মহিলা শিল্পী দেরকে। গ্রামে একটি পুজো উপলক্ষে বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে ছিল মেছাদার একটি নাচের দলের শিল্পীরা। অনুষ্ঠানের জন্য অগ্রিম ২০০০ টাকা নিয়ে ছিল তারা। বাকি টাকা অনুষ্ঠানের শেষে দেওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের পরে নৃত্য শিল্পীদের দলের সঙ্গে ক্লাব কমিটির যুবকদের সঙ্গে বিরোধ বাধে। তারা দাবি তোলে অশ্লীল নৃত্য করতে হবে। সেই কথায় অস্বীকার করে নাচের টিমের অর্গানাইজার যুবক। এরপর গ্রীন রুমের মধ্যে ঢুকে ব্যাপক মারধর চালায় মহিলা শিল্পীসহ অর্গানাইজার যুবকদের। ব্যাপক শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। আক্রমণে নিত্য শিল্পীদের বেশ কয়েক জন আহত হয়েছেন। মোবাইল আছাড় মেরে ভেঙে দেওয়া হয়েছে। নন্দকুমার থানার পুলিশ সূত্রের খবর এসব অনুষ্ঠানের কোন পারমিশন ছিল না, পারমিশন না নিয়ে অধিক রাত পর্যন্ত অনুষ্ঠান চালাচ্ছিল। আরো নাচ-গান করার জন্য দর্শকের সঙ্গে ক্লাব কমিটির যুবকেরা জোরাজুরি করছিল। যে কারণে গন্ডগোল বাদে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। ক্লাব কমিটির এক যুবকও আহত হয়েছে বলে খবর। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *