গড়বেতা থানার চন্দ্রকোনারোড এলাকায় পরপর চারটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পরপর চারটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনারোড এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত্রি প্রায় একট নাগাদ স্থানীয়রা হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চারটি দোকানে, এরপর খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে ও দমকলকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন গিয়ে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে দশকর্মা দোকান সহ আরো দুটি কাপড় দোকানে আগুন লাগে,তবে ঠিক কত টাকার সামগ্রী পুড়ে গিয়েছে আগুনে তা এখনো পর্যন্ত জানা যায়নি,গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *