বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-
বালুরঘাটের প্রাচীন ক্লাব বালুরঘাট টাউন ক্লাবের ১২৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশাল শোভাযাত্রা। এদিন সন্ধ্যায় বালুরঘাট টাউন ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় ক্লাব সদস্যরা ছাড়াও, পা মেলান তৃণমূল থেকে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশেই দেখতে পাওয়া যায় তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র কে। পরস্পর বিরোধী দুই রাজনৈতিক দলের নেতৃত্ব কে শোভাযাত্রায় পাশাপাশি অংশগ্রহণ করায়, সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে।
যদিও বিষয়টিকে রাজনৈতিক সৌহার্দ্য বলেই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন এটি কোনো রাজনৈতিক কার্যক্রম নয়, বালুরঘাটের সুপ্রাচীন একটি ক্লাবের ১২৫ তম বর্ষে পদার্পণ কে কেন্দ্র করে শোভাযাত্রায় অংশ নিয়েছি।
বালুরঘাটের সুপ্রাচীন টাউন ক্লাবের ১২৫ তম বর্ষে পদার্পণ কে কেন্দ্র করে শোভাযাত্রা।












Leave a Reply