গাড়ির আলো পড়লেই চকচক করবে! ছাড়া গরুদের দুর্ঘটনা থেকে বাঁচাতে রেডিয়াম বেল্ট।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-দুর্ঘটনা থেকে মালিক বিহীন ছাড়া গরুদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিল হিন্দু জাগরণ মঞ্চ জটেশ্বর। ওই সংগঠনের পক্ষ থেকে মালিক বিহীন ছাড়া গরুদের গলায় পরিয়ে দেওয়া হয় বিশেষ ধরনের বেল্ট। শনিবার রাতে জটেশ্বর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই কাজ করেন ওই সংগঠনের সদস্যরা। সেই ‘রেডিয়াম বেল্ট’-এ গাড়ির আলো পড়তেই চকচক করবে। ফলে গাড়ির চালক দেখতে পাবেন মালিক বিহীন ছাড়া গরুদের।রাস্তায় প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে মালিক বিহীন ছাড়া গরু। রাতের অন্ধকারে দ্রুতগামী গাড়ির নীচে চাপা পড়ে অনেক সময়ই। তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। হিন্দু জাগরণ মঞ্চ জটেশ্বর এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *