নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- একদিকে নতুন বছরের প্রথম দিন আর একই দিনে আবার তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস ।
রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও পশ্চিম মেকড়া এলাকায় পালিত হল দলের প্রতিষ্ঠা দিবস, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়ের তত্ত্বাবধানে প্রায় হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন হয়। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রায় আড়াই হাজার দুস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়।
পাশাপাশি এদিন সভামঞ্চে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বর্নাঢ্য ধামসা মাদল এর মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের সূচনা করা হয়।
এই প্রতিষ্ঠা দিবসের দিন পাঁশকুড়া শহরের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সুজিত রায় জানান দলের নির্দেশ মতো বিভিন্ন কর্মসূচি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জানিয়ে দেন। এক প্রকার ২০২৬ এর বিধানসভা ভোটকে সামনে রেখে কর্মী সমর্থক কে নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছেন তৃণমূল নেতৃত্ব। গত গ্রাম পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটে যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে সেই সব এলাকায় বেশি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব।
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়ের তত্ত্বাবধানে প্রায় হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস পালন হয়।












Leave a Reply