প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- সারম্ভে অনুষ্ঠিত হলো অন্নকুট উৎসব মানিকপুর মধ্যমপাড়া শীতলা তলা মাঠে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রচলিত কল্পতরু উৎসবের দিনকে স্মরণ করে মানিকপুর মুক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে কাল্পতরু উৎসব দিন অন্নকুটের ব্যাবস্থা করা হল। নতুন বছর ২০২৫ সালকে অভিনন্দন জানিয়ে সবাই এর সুুমঙ্গল কামনা করে সাঁকরাইল থানার অন্তগত মানিকপুর মধ্যম পাড়া শীতলা তলায় অনুষ্টিত হল অন্নকুট উৎসব। সারা বছরই শ্রী রামকৃষ্ণের কৃপায় সবার ভালো কাটুক এই কামনা করে, মাতা শ্রী শ্রী শীতলা মায়ের আশীর্বাদ কে পাথেয় করে মুক্তি সংঘ ক্লাবের সকল সদস্যগণ এবং এলাকাবাসীরা মেতে উঠলেন অন্নকূট অনুষ্ঠানে। দেখতে দেখতে দীর্ঘ ৩ বছর পদারপন করলো এই অনুষ্টান। প্রায় ২ হাজার ভক্তগণ শীতলা মায়ের প্রসাদ গ্রহণ করলো। খিচুড়ি, চচ্চড়ি, এবং পায়েস ভক্তিভরে গ্রহণ করলো এলাকাবাসী গণ। দুপুর বারোটা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। ক্লাব এর সকল সদস্য এবং এলাকার মা বোনেরা ভোগ পরিবেশন করলেন। বৈকাল ৪টা পর্যন্ত চললো অন্নকুট বা ভোগ বিতরণ অনুষ্টান।
শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রচলিত কল্পতরু উৎসবের দিনকে স্মরণ করে মানিকপুর মুক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে কাল্পতরু উৎসব দিন অন্নকুটের ব্যাবস্থা করা হল।












Leave a Reply