জরুরি ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভগবানগোলায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল।।।

ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা :- কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভগবানগোলা বিধানসভার অন্তর্গত ভগবানবলা এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রের বিজেপি সরকার প্রায় ৯৯০টি জরুরি ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ মানুষের উপর বিপুল প্রভাব পড়ছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়।

এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশরাফ বাসার বাপি, পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বিবি, তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল বাহালিয়া, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর বাপন, সংখ্যালঘু দপ্তরের ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সামাদ সেখ, জেলা পরিষদের সদস্য আবু সায়েম রিপন এবং অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা।

তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব ইমরান হোসেন পরামানিক বলেন, “বিজেপি সরকার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে তারা জনগণের সাথে অন্যায় করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি, ভবিষ্যতেও প্রতিবাদ চলবে।”

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন এবং সাধারণ মানুষের স্বার্থে ওষুধের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে তারা আরও বড় আন্দোলনে নামবে।

এই বিক্ষোভ কর্মসূচির ফলে ভগবানগোলার সাধারণ মানুষও যথেষ্ট সচেতন হয়েছে এবং সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *