খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- খড়গপুর আইআইটি চত্বর থেকে ফের ঝুলন্ত তুমি মৃতদেহ উদ্ধার তৃতীয় বর্ষের ছাত্রের, ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে আইডি চত্বরে, ঘটনায় জানা যায় গতকাল অর্থাৎ শনিবার রাতে খড়গপুর আইআইটির মদনমোহন মালব্য হলের একটি ঘর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতছাত্রের নাম মোহাম্মদ আসিফ কামার। বাড়ি বিহারের সিহর জেলায়। মোহাম্মদ আসিফ কামার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল রাতে বন্ধুরা তাকে ডাকাডাকি করেও ঘর থেকে আসিফের কোন সাড়া না পাওয়ায় ফলে আইআইটির নিরাপত্তা রক্ষীদের খবর দেয়। নিরাপত্তা রক্ষীরা পুলিশে খবর দেয়। খড়গপুর টাউন থানার পুলিশ পৌঁছে দরজা ভেঙ্গে মৃতঝুলন্ত দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *