পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড অডিটোরিয়াম হলে ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার, এই দিন এই বার্ষিক সাধারণ সভা প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে সূচনা করলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সহ-সভাপতি সিরাজুল পাঠান,৫ নম্বর অঞ্চল প্রধান মনিকাঞ্চন রায়,বিশিষ্ট সমাজসেবী আশীষ হুদাইত,সংগঠনের সম্পাদক প্রদীপ মন্ডল সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। এই দিন বর্তমান পরিবহনের পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
চন্দ্রকোনারোড অডিটোরিয়াম হলে ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার আয়োজন ।












Leave a Reply