জলে ডুবে নব বধূর মৃত্যুর ঘটনা মালদায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- জলে ডুবে নব বধূর মৃত্যুর ঘটনা মালদায়। শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক তরুণী গৃহবধূ। সোমবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের বাবুপুর এলাকায় মহানন্দা নদী ঘাটে। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর নাম রেশমি খাতুন। বয়স ১৯ বছর। বাবার বাড়ি মালদার কুমারগঞ্জ এলাকায়। মাস দেড়েক আগে তার বিয়ে হয়েছিল নরহাট্টার বাবুপুর এলাকায়। জানা গেছে, সোমবার বেলা ১টা নাগাদ রেশমি খাতুন তার শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে নামে। ওই সময় সকলের অলক্ষ্যে তিনি হঠাৎ করেই জলে তলিয়ে যান বলে খবর। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা’ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা স্পিডবোট নিয়ে উদ্ধারকার্যে নামে। তবে খবর লেখা পর্যন্ত ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়নি বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *